অরবিন্দ রায়,নরসিংদী নরসিংদী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যেগে নমুনা সংগ্র বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার মাধবদী এসপি ইনস্টিটিউশনে নমুনার সংগ্রহ বুথ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
আজ পর্যন্ত নরসিংদী করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৫ জন। সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩২২ জন। করোনা রোগী শনাক্তকরন ও অধিক সংখ্যক নমুনা সংগ্রহের জন্য এ বুথ স্হাপন করা হয়েছে।
নমুনা বুথ উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, নমুনা প্রদানকারীদের করোনা পরীক্ষার রির্পোট পাওয়ার পূর্ব পর্যন্ত ধয্য ধারন করে আইসোলেশনে থাকতে হবে। তিনি নমুনা সংগ্রহকারী টেকনিশিয়ানদের সর্তকতার সাথে নমুনা সংগ্রহের অনুরোধ জানান। এ সময় জেলাপ্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্হিত ছিলেন।