শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ২:৩৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভোলায় দুইশত পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহন উপজেলায় দুইশত পিচ ইয়াবাসহ মো. শাহজাহান (৪২) ও মো. নিরব (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহম্পতিবার(২৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজারের দক্ষিন পার্শ্বে শাহাআলমের বাড়ির সামনের পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. শাহাজাহান চরফ্যাশন থানার জিন্নাঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে ও মো. নিরব লালমোহন থানার বালুর চর ৫নং ওয়ার্ডের মৃত আলিফ খানের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক(এসআই) উত্তম কুমার ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজারের দক্ষিন পার্শ্বে শাহাআলমের বাড়ির এলাকায় অভিযান চালিয়ে পাকা সড়কের উপর থেকে মো. শাহাজাহান ও মো. নিরব নামের দুই যুবককে দুইশত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তিনি আরো বলেন,তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিন শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।