রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

উলিপুর উপজেলায় আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জন। আক্রান্তদের মধ্যে একজন ঢাকা ফেরত ও অপর ২ জন পূর্বের আক্রান্ত ব্যক্তির মা এবং ভাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সাতদরগাহর নন্দুনেফড়া গ্রামের এক ব্যক্তি (২৫) গত ১৬ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দিলে গত ২৬ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন। অপরদিকে, পার্শ্ববর্তি দুর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস পাড়ার পূর্বের আক্রান্ত ব্যক্তির মা (৪০) ও তার ভাই (২০) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ নতুন আক্রান্ত তিন জনের নমুনা সংগ্রহ করে গত ২৬ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২৯ মে (শুক্রবার) প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব থেকে ওই তিন জনের করোনা আক্রান্তের ফলাফল আসে। আমরা এখন আক্রান্তদের বাড়িতে যাচ্ছি। সেখানে গিয়ে আশপাশের কিছু বাড়ি লকডাউন ঘোষানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২৬ মে আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো।

তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় ২শ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭৯ জনের ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে ১৭১ জনের নেগেটিভ ও ৮ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। বাকী ৪৭ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি। আক্রান্ত ৮ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

–