শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৯
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

চীনে ফের করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক  মহামারী শুরুর পর চীনে এই মাসে দুইবার করোনাভাইরাসে আক্রান্তের হার শূন্যে নেমেছিল। আগের শুক্রবারের পর গত বৃহস্পতিবার নতুন কোনও কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে গতকাল শুক্রবার আরও চারজনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চারজন নতুন রোগীর প্রত্যেকেই দেশের বাইরে থেকে এসেছেন। নতুন করে কেউ মারা যাননি। মাত্র ৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আরও ৪০১ জন আইসোলেশনে রয়েছেন। তাদের কারও কারও ভাইরাসের উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রয়েছেন, কেউ বা উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী চীনে শনিবার পর্যন্ত করোনায় ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির শিল্পাঞ্চল উহানে উৎপত্তি হওয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯৯ জন।