বৃহস্পতিবার, ১০ই জুন, ২০২৬ ইং, রাত ২:৩৮
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

বরিশালে লকডাউনে রাখা ৫০ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

শামীম আহমেদ  করোনায় আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার পর ২০টি বাড়ির অর্ধশতাধিক পরিবারকে লকডাউন করে রেখেছে উপজেলা প্রশাসন।

ওইসব পরিবারের ঘরে ঘরে দ্বিতীয় দফায় শনিবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের খরকী এলাকার।

উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান,ওই এলাকার একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমনরোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন থেকে ২০টি বাড়ির ৫০টি পরিবারকে লকডাউন করে রাখা গেছে।

এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের মহতি উদ্যোগে সাময়িকভাবে লকডাউনের ফলে নিয়মিত বাজার-ঘাট করতে না পারা পরিবারগুলোর ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।