বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

নরসিংদীতে প্রধান শিক্ষক এান বিতরন করতে গিয়ে পরিবারসহ করোনায় আক্রান্ত

অরবিন্দ রায়,নরসিংদী  পাঁচদোনা স্যার কে.জি.গুপ্ত উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ এান বিতরন করতে গিয়ে পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহর কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এান বিতরনের সংবাদ একাধিক পএিকায় প্রকাশিত হয়েছে।

সরকার স্কুল, কলেজ বন্ধ ঘোষনার পর থেকে তিনি বাজারে বাজারে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনা ভাইরাস থেকে সর্তক থাকার জন্য লিফলেট বিতরন করেছেন।

পরে প্রধান শিক্ষক তার দুই মাসের বেতনের টাকা দিয়ে অসহায় মানুষের মাঝে এান বিতরন করেছেন। ঈদের আগে প্রধান শিক্ষক এক মাসের বেতন বোনাস ও স্রীর জমানো টাকায় দিয়ে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।

প্রধান শিক্ষকের স্রী শাহীনা আক্তার জানান, সবাই আমার ও পরিবারের জন্য দোয়া করবেন।

প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ জানান, আমরা পরিবারের সবাই বাড়িতে চিকিৎসাধীন আছি। সবাই দোয়া করবেন। করোনা মুক্ত হয়ে আমি আবার অসহায় মানুষের পাশে থাকতে চাই। সকল শ্রেনী পেশার মানুষ মোবাইলে প্রধান শিক্ষকের পরিবারের খবর নিচ্ছেন বলে জানা যায়।