বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

মধুপুরে পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাঁকা রাস্তা

মো:আ:হামিদ,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাঁকা রাস্তা ফলে চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী।

জানা যায়, ওই স্হানে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল কিন্তু বর্তমানে স্থানীয় একটি মহল মাটি চাপা দিয়ে কালভার্টটি বন্ধ করে রেখেছে। যার ফলে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ফলে সামান্ন বৃষ্টি হলেই রাস্তার উপড় দিয়েই গড়িয়ে যায় পানি।

যার কারনে রাস্তা ভেঙ্গে যাচ্ছে ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমনকি স্হানীয় দোকান ঘর সহ এলাকার প্রায় ২০টি বাড়ীতেও পানি প্রবেশ করছে। যার ফলে চরম ভোগান্তিতে আছে ওই এলাকার মানুষ। বৃষ্টি হলে হাটু পানি পেরিয়ে যাতায়াত করছে এলাকার লোক জন।

স্থানীয় ইউপি সদস্য মো:ছিদ্দিকুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যাহারা উক্ত কালভার্টটি বন্ধ করে রেখেছে তাদের সাথে কথা বলেছি তার পরও তারা কালভার্টটি বন্ধ করে রাখায় পাকা রাস্তাসহ স্থানীয় দোকানদারদের ক্ষতি হচ্ছে। এলাকাবাসী এ দুর্ভোগ নিরশনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।