শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা হবে না: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তারা আক্রান্ত হোক সেটা চাই না। তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। পরিস্থিতি বুঝে, করোনাভাইরাস থেকে উত্তরণ ঘটলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

রোববার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

পরে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি সচিবালয় থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

ফল প্রকাশকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো কলেজ এখন আমরা খুলবো না। শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলতে পাচ্ছি না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। যাতে এই করোনা ভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎতো আমি ঝুঁকিতে ফেলতে পারি না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন: শুধু নিজের না, মানুষের কথা চিন্তা করো। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারবে। তাদের সুযোগ করে দিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। আজকের শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই, তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না। এই সময়টা কাজে লাগাও। আত্মবিশ্বাস রাখো।