বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০৩
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

শক্তি হারায়নি করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক  এখনো মহামারী করোনা ভাইরাস শক্তি হারায়নি, আর এ জন্য ভাইরাসটি থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি আলবার্তো জাঙ্গরিল্লো নামে ইতালির এক শীর্ষ চিকিৎসক দাবি করেন করোনা ভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং অনেক কম মারাত্মক হয়ে উঠছে।

এমন দাবির পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান সাংবাদিকদের বলেন, এটি এখনো প্রাণঘাতী একটি ভাইরাস। আমাদের সাবধান থাকতে হবে। হঠাৎ করে ভাইরাসটি নিজ ইচ্ছায় কম রোগ জীবাণু ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমনটি ভাবার আগে আমাদের অতি সাবধানতা অবলম্বন করতে হবে।

এদিকে ইতালির ন্যাশনাল হেলথ কাউন্সিলের প্রধান ফ্রাঙ্কো লোকলেতেল্লি করোনা নিয়ে শীর্ষ চিকিৎসক আলবার্তো জাঙ্গরিল্লোর মন্তব্যকে হতবুদ্ধিকর বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও রোমের স্পাল্লাজানি ইনফেকশিয়াস ডিজিজ ইন্সটিটিউটের পরিচালক জিউসেপ ইপোলিতোও বলেছেন যে করোনা ভাইরাস শক্তি হারিয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

ওয়ার্ল্ড মিটারের দেয়া তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জন।