শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নরসিংদীতে করোনা আক্রান্ত ৬৮৪ জন, মৃত্যু ১০ জন

অরবিন্দ রায়, নরসিংদী  নরসিংদীতে মোট করোনা আক্রান্ত ৬৮৪ জন, মৃত্যু হয়েছে ১০ জন। নরসিংদী নতুন আরও ৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৮৪ জন। নরসিংদী সদর উপজেলায় ২ জন মৃত্যু বরন করেছেন। এ নিয়ে নরসিংদী করোনার মৃত্যু হয়েছে ১০ জন। নরসিংদী সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চত করেছেন।

নরসিংদী সদর উপজেলায় ৮৪ জন, শিবপুর উপজেলায় ৪৩ জন, পলাশ উপজেলায় ৪৯ জন, মনোহরদী উপজেলায় ২০ জন, বেলাব উপজেলায় ৪৪ জন, রায়পুরা ৪৫ জন।

নরসিংদীতে মোট ৩৭১৩ টি নমুনার করোনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৬৮৪ জনের নমুনা প্রজিটিভ পাওয়া যায়। আইসোলেশন মুক্ত হয়েছেন ২৩৮ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৪ জন, হোম আইসোলেশনে আছেন ৪০২ জন। নরসিংদী বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।