শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে যানবাহনে চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

 নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে যানবাহনে চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
শনিবার(৬ জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,লকডাউন তুলে নেয়া হলেও সরকারী নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়ক পথে চাঁদাবাজী বন্ধ ও স্বাস্থ বিধি মানা সহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে।সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা না করে সরকারী নির্দেশনা মেনে চলে পুলিশকে সকল প্রকার তথ্যদিয়ে সহযোগিতা করুন।
এ সময় তিনি বিভিন্ন পরিবহনের ওয়ে বিল(ট্রিপ সামারী)চেক করেন এবং সড়ক পথে কোথাও কোন চাঁদাবাজী হলে সাথে সাথে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।
পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দের সাথে আলোচনা কালে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,কোন রকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবেনা। পাশাপাশি স্টাফদের বেতন ভাতা বকেয়া রাখা যাবেনা। এ রকম কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকারিয়া রহমান জিকু,সহকারী পুলিশ কমিশনার (দক্ষিন) মাসুদ রানা,সহকারী পুলিশ কমিশনার(উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।