শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রোববার বন্ধ থাকবে শেবাচিমের করোনা সনাক্তের মেশিন

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপণের এক মাস পর রোববার একদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ল্যাবটি।

দীর্ঘ দিন করোনা আক্রান্ত ও সন্দেহে পরীক্ষা চালানোর পর জীবানুমুক্ত করতে একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষন।

তিনি জানান, ৭ এপ্রিল থেকে এই মেশিনে করোনা সনাক্ত করা হচ্ছে। প্রথম দিকে দৈনিক ৯৪ জনের পরীক্ষা করা যেত। পরে দুই শিফটে ১৮৮ জনের পরীক্ষা ও বর্তমানে ৩ শিফটে ২৮২ জনের পরীক্ষা করো হচ্ছে। কিন্তু গত এক মাসের এর জীবানুমুক্ত করা হয়নি।

সিডিউল অনুযায়ী রোববার এই মেশিনের ও রুমের জীবানুমুক্ত করা হবে। এ জন্য রোববার কোন পরীক্ষা হবে না। যথারীতি সোমবার থেকে আবারো পরীক্ষা শুরু হবে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, রোববারের পরীক্ষা থাকলে তারা নমুনা ঢাকায় প্রেরণ করা হবে। বিভাগের অনেক নমুনাই এখনো ঢাকা থেকে হয়ে আসে। সে অনুযায়ী ঢাকা থেকে পরীক্ষা করা হবে।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, একটি সিডিউল করা হয়েছে, সে অনুযায়ী রোববার পরীক্ষা বন্ধ থাকবে। এ জন্য ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি নেয়া হয়েছে।