শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বরিশাল নগরীর পলাশপুর এলাকার খালেক আকণ (৪০) ৪ জুন দুপুর দেড়টার দিকে করোনা ওয়ার্ডের আইসিইউতে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

অপরদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয় এবং রাত ১০টার তার মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।