রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনী ডিজিটাল পদ্ধতিতে লটারী অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচনী লটারী অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই জুন) ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল পদ্ধতিতে এ্যাপস এর মাধ্যমে উপজেলার ৮ হাজার ৮ শত ৪০ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে  ৩ হাজার ৩৪ জন কৃষক নির্বাচন করা হয়েছে।লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ২ হাজার ৫২ মেট্রিকটন বোরোধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
তাছাড়া লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের তিন শ্রেণীতে বিভক্ত করা হয়।প্রথম শ্রেণীর কৃষকের কাছ থেকে ১

জার কেজি দ্বিতীয় শ্রেণীর কৃষক হতে ৮ শত কেজি এবং তৃতীয় শ্রেণীর কৃষকের কাছ থেকে ৬ শত কেজি করে ধান সংগ্রহ করা হবে।

কৃষক নির্বাচনী লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাছুমা আরেফিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা, মাহাবুবুর রশীদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, আর্নিকা আক্তার,উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদুল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মজিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বি আর ডি বি চেয়ারম্যান মজিবর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব সরকার লিটু,ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদদুল হক মিলন, সাংসদের উপজেলা প্রতিনিধি হারুন-অর রশিদ হারুন ও মজিবর রহমান সদস্য ৪নং বড়ভিটা ইউপি প্রমূখ।