রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সুনামগঞ্জ সীমান্তে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পৌঁছে দিলো-বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি   সারাদেশে মহামারী করোনাভাইরাস সংক্রমন ও সংকটকালীন সময়ে  সুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) সহযোগীতায় তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ১হাজার হতদারিদ্র পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

রবিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) অধীনস্থ সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা বিওপি,তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপি, চাঁনপুর বিওপি, ট্যাকেরঘাট বিওপি ও চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এক হাজার পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।

 

খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-২৮ বর্ডার বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক মোঃ  মাকসুদুল আলম, মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান কোয়ার্টার মাষ্টার এডি মাহবুবুর রহমান, লাউড়েরগড় কম্পানী কমান্ডার  সুবেদার হাবিবুর রহমান হাবিব, টেকেরঘাট কম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আব্দুল হামিদ মির্জা,  চারাগাঁ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াহিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।