ডেক্সরিপোর্ট পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), সাবেক চীফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাহান আরা আবদুল্লাহর দাফন সোমবার সকাল পৌঁনে নয়টায় নগরীর মুসলিম গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
এসময় তার স্বামী পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এখন থেকে ৭০ বছর আগে বরিশাল নগরীর কাউনিয়াতে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বরিশাল মহিলা কলেজে অধ্যায়ন কালে ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন শাহান আরা বেগম। ১৯৬৭ সালে আবুল হাসানাত আবদুল্লাহর সাথে তার বিয়ে হয়।
১৯৭৫ সালের পনেরই আগস্ট জাতির জনকের হত্যাকান্ডের সময় শাহান আরা আবদুল্লাহ তার প্রথম শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহকে ঘাতকের বুলেটে নির্মম ভাবে হত্যা করা হয়। এসময় তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন।
পরিবার থেকে জানাগেছে দিন কয়েক আগে অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাত সাড়ে ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে বিমর্ষ রাজনৈতিক নেতারা বলেন, তারা জেলা আওয়ামী লীগের রাজনীতির জননীকে হারালেন। এই শুণ্যতা পূরণ হবার নয় বলে জানান তারা।