রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার তিমিকাঠি গ্রামে একজন এবং কুমারখালী গ্রামের অপরজনের মৃত্যু হয়।

দপদপিয়া ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা সাংবাদিকদের জানান, কুমারখালী গ্রামের লাবলু সিকদার (৪৫) নামে এক ব্যক্তি ঈদের পর থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। বাড়িতে বসেই তিনি চিকিৎসা নিয়েছেন। সোমবার সকালে তাঁর অবস্থা গুরুতর হলে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয়।

অপর দিকে তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী আবদুর রশীদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের দোকানের মধ্যেই ঘুমান্ত মৃত্যু হয়। তিনিও চারদিন ধরে জ্বর ও বুকে ব্যথায় আক্রান্ত ছিলেন। রাতে দোকানের মধ্যে ঘুমানোর পরে সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। দুইজনেরই নমুনা সংগ্রহ করা হবে বলে নলছিটি উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়।