রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরগুনা-ঢাকা রুটে লঞ্চের ডেকে দোতলা বেড

পিরোজপুর প্রতিনিধি  বরগুনা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোতলা বার্থ সিস্টেম চালু হয়েছে। ফলে, ডেকের যাত্রীরা কেবিনের মতোই আলাদাভাবে থাকতে পারবেন। এটি দোতলা হওয়ায় এক জনের সঙ্গে আরেক জনের নিরাপদ দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে। সম্ভবত বরগুনা-ঢাকা রুটে দোতলা যাত্রীবাহী লঞ্চে এই প্রথম দোতলা বার্থ সিস্টেম চালু হলো।

লঞ্চের মালিক জনাব মাসুম খাঁন জানিয়েছেন, বেডগুলো সেপারেট করার জন্য চারপাশে ফাইবার গ্লাস দেবেন। এতে যাত্রীদের মধ্যে কারো সঙ্গে কারো ফিজিক্যাল কন্টাক্ট থাকবে না। তবে, এজন্য নৌ-পরিবহন অধিদপ্তরের নৌ-স্থপতি দ্বারা পরীক্ষা করারও প্রয়োজন আছে।

তিনি জানান, যাত্রীদের মধ্যে কার করোনা আছে তা কেউ জানে না। এই পদ্ধতিতে যাত্রীদের সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলা সম্ভব।

নতুন এই পদ্ধতিকে বরগুনা-ঢাকাগামী নৌপথের যাত্রীরা স্বাগত জানিয়েছেন। এই রুটে নিয়মিত যাত্রী ধীমান সরকার জানান, এর ফলে কেবিন না পেলেও নিরাপদে ডেকে আসা সম্ভব।

আরেক নিয়মিত যাত্রী খোরশেদ আলম জানান, ট্রেনে এ ধরনের সিস্টেম থাকলেও লঞ্চে এই প্রথম চালু হয়েছে, এতে যাত্রীদের করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমবে।

বরিশালে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক আজমল হুদা মিঠু জানান, এই পদ্ধতির ফলে যাত্রীরা নিরাপদে ও আরামে চলাচল করতে পারবেন। আমাদের দেশ কবে করোনামুক্ত হবে কেউ জানে না। তাই আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করতে হবে।’