রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ১৭ পুলিশ সদস্য সহ ৫৯ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে আরও ১৭ পুলিশ সদস্য সহ ৫৯ জন ব্যক্তি  করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার শনাক্ত হওয়া ৫৯ জন সহ  এ জেলায় ৬৭৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ৪২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।

সোমবার (৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে।

এ জেলায় মোট ১০২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ জেলায় ০৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০১ জন ও নবগ্রাম রোড এলাকার ০১ জন সহ মোট ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০১ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও ডি আইজি অফিসের ০১ জন,

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ জন নার্স, বেসরকারি হাসপাতালের ০২ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত চাঁদমারী, রুপাতলি, সদর রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ০৪ জন করে ১৬ জন, নবগ্রাম রোড এলাকার ০৩ জন, মুন্সী গ্যারেজ ও কাউনিয়া এলাকার ০২ জন করে ০৪ জন, বাংলাবাজার, স্ব-রোড, বগুড়া রোড, বিএম কলেজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালু শাহ সড়ক, আলেকান্দা, কাশিপুর প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন ও সদর উপজেলাধীন দূর্গাপুর এলাকার ০১ জন করে মোট ৫৯ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ২৮ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৫৫৭ জন, উজিরপুর উপজেলায় ২০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২০ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ০৫ জন, বানারীপাড়া উপজেলায় ০৯ জন, মুলাদী উপজেলায় ১০ জন, গৌরনদী উপজেলায় ০৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৯ জন করে মোট ৬৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সোমবার ০৮ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ০৪ জন সহ  এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।