অরবিন্দ রায়,নরসিংদী নরসিংদীতে নতুন আরও ৩৬ জন করোনা করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৩৬ জনের করোনা প্রজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩৯ জন। মৃত্য বরন করেছে ২ জন। নরসিংদী মোট মৃত্যবরন করেছে ১৩ জন।
করোনা আক্রান্তের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪২ জন। হোম আইসোলেশনে আছেন ৫২৫ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত হয়েছে ২৫৯ জন।
নরসিংদী সদর উপজেলায় করোনা আক্তান্ত ৫৮৪ জন, শিবপুর উপজেলা ৬০ জন, পলাশ উপজেলা ৫৮ জন, মনোহরদী উপজেলা ২৬ জন, বেলাব উপজেলা ৫০ জন, রায়পুরা উপজেলা ৬১ জন। নরসিংদী সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চত করেছেন।
মৃত্যুবরন করেছে নরসিংদী সদর ৯ জন, পলাশ ১ জন, বেলাব ২ জন, রায়পুরা ১ জন মোট ১৩ জন মৃত্যু বরন করেছে। নরসিংদী দিনে দিনে বেড়েই চলছে করোনা আক্তান্ত ও মৃত্যুর সংখ্যা। বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।