রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরগুনায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলায় একদিনে নতুন করে সর্বোচ্চ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ছাড়া সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন।

বুধবার (১০ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ১২ জন এবং বেতাগী উপজেলার একজন। মোট শনাক্তের দিক দিয়ে জেলার মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪৫ জন, আমতলীতে ১৬ জন, বেতাগী উপজেলায় ৮ জন, বামনায় ১৪ জন, তালতলীতে ৪ জন, পাথরঘাটায় ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।