রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে মহামারী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে এক বৃদ্ধাসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ বছরের এক শিশুসহ নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

তারা হলেন – বাউফল উপজেলার শামসুন নাহার (৭০) এবং কলাপাড়ার পারভেজ (৩০)। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো।

বুধবার সকালে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন আরও জানান, নতুন শনাক্ত ছয়জনের মধ্যে কলাপাড়ায় ৩ জন, বাউফল, দশমিনা ও পটুয়াখালী সদর উপজেলায় একজন করে রয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। এদের মধ্যে ৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ জন।

ডা. জাহাংগীর আলম শিপন বলেন, করোনা পরীক্ষা যত বাড়ছে, শনাক্ত রোগীর সংখ্যাও ততই বাড়ছে। তবে সচেতন এবং সতর্ক থাকলেভয়ের কিছুই নেই।