সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার নাজিরপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়ায় ওই দুই ইউপি সদস্য হলেন- কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশ হাতে পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান।

এর আগে, গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

জানা যায়, গত ৯ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারার অপরাধ প্রমাণ হওয়ায় কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই দিনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।

এছাড়া একই অপরাধে ২ মে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলামকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য ৩ মে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও।

এ ঘটনার প্রায় দুই মাস পরে গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি কেন তাদের পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।