সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩৯
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুতপৃষ্ট হয়ে চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র পারভেজ মোশারফ (১৬) এর মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে নিজ বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে শক লেগে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের পারভেজ নিজ বাড়ির ছাদের উপর বিদ্যুৎতের মেইন লাইনে শক লেগে হয়ে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান, পল্লী বিদ্যুতের শক লেগে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।