সৌম্য গঙ্গোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি রিজেন্ট পার্কের আনন্দ পল্লিতে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করে খুন। গ্রেফতার অভিযুক্ত। সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রাক্তন প্রেমিকের হাতে খুন বলে দাবি পুলিশের।
মৃতের নাম প্রিয়ঙ্কা পুরকাইত। বছর কুড়ির ওই তরুণী কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। মৃতের আত্মীয়দের দাবি, জয়ন্ত বিবাহিত ও তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান প্রিয়ঙ্কা।
এনিয়ে তাঁদের মধ্যে তিক্ততা বাড়ে। প্রেমে প্রত্যাখ্যানের আক্রোশ থেকেই ওই যুবক এদিন সকালে বাড়িতে চড়াও হয়ে প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তাকে গ্রেফতার করে পুলিশ।