শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বিশ্বে মৃত্যু ছাড়াল ৪ লাখ ৬৬ হাজার, আক্রান্ত ৮৯ লাখ ২২ হাজার

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮৯৩ জন। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ২৩ হাজার ৮৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ৪৩ হাজার ৮১৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯২২ জন।

এদিকে বাংলাদেশে গতকাল শনিবার নতুন করে শনাক্ত হন ৩ হাজার ২৪০ জন এবং মৃত্যু হয় ৩৭ জন ব্যক্তির। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন এবং এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৫ জনের।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৮০ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭ হাজার ১৩৯ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৫৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১১০ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৫ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু ও ১ লাখ ৬০ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন।