শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

নাগেশ্বরীতে ৩০ কেজি গাজা উদ্ধার, ট্রাক সহ চালক আটক

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইটি পন্য পরিবহন ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজা সহ ট্রাকের চালক আটক হওয়ার খবর জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ২৪ জুন সোমবার সন্তোষপুর উত্তর ব্যাপারীহাটের কদমতলা নামক চারমাথায় রাত ১১ টার দিকে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রধান সড়কে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ভুরুঙ্গামারী থেকে ছেরে আসা দুইটি ট্রাকে পুলিশ তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজা উদ্ধার করে। গাজাগুলো বস্তার পোটলায় বিশেষভাবে রক্ষিত ছিলো। পুলিশের তল্লাশির সময় ট্রাকের চালককে আটক করা হয়। আটক চালক কুষ্টিয়া ভেড়ামারা পশ্চিম বাইচর দশমাইল গ্রামের রওশন শেখের পুত্র রুবেল শেখ বলে জানা যায়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, এসপি স্যারের নির্দেশনুসারে নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রধান সড়কে পুলিশের তল্লাশিতে মাদক গাজা সহ একজন আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মাদক মাদক বহনকারী চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক দুইটিও আটক করা হয়েছে বলে জানান।