বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে বিদ্যুতপৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  বোন জামাতার বাড়িতে বেড়াতে এসে বৈদ্যুতিক ফ্যান ছাড়ার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঢাকায় বসবাসরত মেহেন্দীগঞ্জের উলানিয়া ইউনিয়নের শুকরাবাদ গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মোহাম্মদ হোসাইন বৃহস্পতিবার সকালে পূর্ব কোরালিয়া গ্রামের বোন জামাতা মিজান হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন বেলা এগারোটার দিকে বৈদ্যুতিক ফ্যান ছাড়ার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়।

মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোর মোহাম্মদ হোসাইনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার।