বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৩৯

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলায় নতুন করে ২১ জনের মহামারি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩৩৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় আজ করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থতা লাভ করেননি। এরআগে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এরআগে জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুলাদী উপজেলার ৩ জন, উজিরপুর উপজেলার ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ ২ জন, বাকেরগঞ্জ ও বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ২ জন, বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকার ২ জন, নথুল্লাবাদ, রুপাতলি, কাউনিয়া, ব্রাউন কম্পাউন্ড, ফলপট্টি প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, হিসাবরক্ষণ অফিস ও বিআইডব্লিউটিএতে কর্মরত ১ জন করে ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ২ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২১ জনের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।