বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

করোনায় দেশে একদিনে মৃত্যু ৪০, আক্রান্ত ৩৮৬৮

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১৪ জন ঢাকা বিভাগের ও বাকি ২৬ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।