শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

যমুনার বিলে জেলেদের জালে ১০৫ কেজি ওজনের ডলফিন

ডেক্সরিপোর্ট  জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মাছ ধরার জালে ১০৫ কেজি ওজনের ডলফিন ধরা পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

জানা গেছে, শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় যমুনা নদী সংযুক্ত বিলে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। ওই জালে একটি বড় মাছ ধরা পড়েছে ভেবে জালটিকে পাড়ে নিয়ে আসা হয়।

দেখা যায় এটি একটি অসুস্থ্য ডলফিন। দেখতে ৭ ফুট লম্বা ওজন ১০৫ কেজি। মুখ লম্বা, মুখের নিচে ঘারে ও লেজ পাখার মতো, খয়েরি রংয়ের। কিছু সময় পর অসুস্থ্ ডলফিনটি মারা যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, ডলফিন গভীর সামুদ্রিক এলাকায় থাকে। খাদ্যের সন্ধানে যমুনার গভীর নদীতে চলে আসে। পানি দূষণ অথবা আঘাতে মারা যায়।