সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল নগরী থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের ৬র্ন ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১শত৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্র্পোলিটন(গোয়েন্দা) ডিবি পুলিশ ।

নগর গোয়েন্দা দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আজ সোমবার (২৯ই) জুন সকাল ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই/সুজিত কুমার গোমস্তা ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলিস্থ লীলা মঞ্জিল এর নিচতলায় এক নং আসামীর মোঃ লিটন হাওলাদার @ কাঠ লিটন (৪২), পিং- মৃতঃ আবদুল ওয়াহেদ, মাতা- রিজিয়া বেগম, বসত ঘড় থেকে ও ২) কিশোর অপরাধী মোঃ শুভ হাওলাদার(১৬), পিতা-মোঃ লিটন হাওলাদার, মাতা- সুমি বেগম, উভয় সাং- হারতা (পূর্ব হারতা), থানা- উজিরপুর, বরিশাল, বর্তমান সাং- জনৈক ইমরান খান এর বাসার ভাড়াটিয়া, লীলা মঞ্জিল, মোকছেদ ফকির গলি, ০৬নং ওয়ার্ড, আমানতগঞ্জ, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালদ্বয়কে আটক করে এবং তাহাদের নিকট হইতে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।