শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫০
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে বামনার ইউপি সদস্যের মৃত্যু

 বরগুনা প্রতিনিধি  মহামারি করোনা উপসর্গ নিয়ে বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা বাবুল সিকদার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরে তিনি মারা যান।

ইউপি সদস্যের ভাই নান্টু সিকদার জানান, তার ভাইকে গত সোমবার করোনা উপসর্গ নিয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বিকাল ৫টায় তার মৃত্যু হয়।