শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৪৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কঠোর অবস্থানে ফুলবাড়ী থানা পুলিশ।করোনা পরিস্থিতি মোকাবিলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি বাজারে ফুলবাড়ী থানা পুলিশের এস আই হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে যায় ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ পিছ ইয়াবা ও দুটি মোবাইল সেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর হাজিটারি গ্রামের বাসিন্দা মৃত নবির উদ্দিনের ছেলে বয়েন উদ্দিন (২৮)ও একই ইউনিয়নের ধর্মপুর সরদারটারি গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে রিয়াজুল হক (২৫)।

মাদকবিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন,আটককৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং ৩৬।ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি।মাদকের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।