শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হলেন এডিসি আজাদ

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মঙ্গলবার(৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মোঃ মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ৪৪.০১.০০০০.০১১.১৯.০০৩.১৯-১০৭১নং স্মারকের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানাগেছে,পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান বিসিএস ২৭ তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্য অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়াও করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

এর আগে সোমবার(২৯ জুন) বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল।পরে মঙ্গলবার (৩০জুন)ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি হয়।

উল্লেখ্য মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মোঃ মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ওই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।