শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:৫৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে ৫শ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ বিলকিস বেগম(২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছ ডিবি পুলিশ।

১ জুলাই বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়ক সংলগ্ন নারী মাদক ব্যবসায়ীর বসতঘরে অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে।

এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি ওসি ইকবাল বাহার খানের তত্তাবধানে এস আই মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কনস্টেবল নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ঝালকাঠি পৌরসভাধীন ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়ক সংলগ্ন নারী মাদক ব্যবসায়ী বিলকিসের বাসায় অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে একই সাথে বিলকিস বেগমকে আটক করে।

আটককৃত বিলকিস বেগম ঝালকাঠি শহরের মাদক সম্রাট রাজার স্ত্রী বলে জানা গেছে । এবং মাদক সম্রাট রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। সংবাদ লেখা পর্যন্ত সময়ে পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।