শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে একদিনে পুলিশ চিকিৎসক নার্সসহ করোনা আক্রান্ত ১৫, মোট সংখ্যা ৭১

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে বেড়েই চলছে করোনার প্রকোপ। তবু ও থেমে নেই মানুষের অবাধে চলাফেরা। এভাবে চলতে থাকলে করোনার সংক্রমন দ্রুত আকারে বৃদ্ধি পাওয়ার শঙ্কা। বিব্রত সচেতন সমাজ। দেশের সাথে তাল মিলিয়ে প্রতিদিনের তালিকায় নবীগঞ্জে আসছে করোনার পজিটিভ রিপোর্ট। এতে করে আতংক দেখা দিয়েছে নবীগঞ্জ উপজেলায়।

বুধবার (০১ জুলাই) করোনার রিপোর্টে একদিনে সর্বোচ্চ ১৫ জনের পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে রয়েছে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক,্একজন নার্স, পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জন। নবীগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৮৫৩ জনের তাদের মধ্যে আজ নতুন করে ১৫ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে।

এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

তিনি বলেন, ঘরে থাকুন সুস্থ্য থাকুন, আপনার পরিবারের কথা চিন্তা করুন। সন্তানের কথা ভাবুন। বৃদ্ধ বাবা থাকলে তার কথা চিন্তা করুন। করোনা একটি মহামারী আকার ধারণ করেছে। অতিপ্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না।