শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৩
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা কর্মসূচি পালিত

নাজমুল ইসলাম নবীগঞ্জ প্রতিনিধি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনা সদর দপ্তরের নির্দেশনায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা দিনব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনে দুই শতাধিক প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এসময় প্রসূতি মায়েদের করোনাকালীন সময়ে সচেতনতামূলক প্রশিক্ষণ, লিফলেট বিতরণ ব্লাড সুগার নির্নয় মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ টায় ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে উক্ত চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট সিএমএইচ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নবীগঞ্জ উপজেলা প্রশাসন। ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খালিদ আইয়ূব, এমপিএইচ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা প্রসূতি মায়েরা সুশৃঙ্খল ভাবে শারীরিক দুরত্ব বজায় রেখে সেনাবাহিনীর চিকিৎসকদের সেবা নিচ্ছেন এবং ব্যবস্থাপত্র দেখে প্রয়োজনীয় ওষধ প্রদান করছে সেনাবাহিনীর মেডিকেল টিম। এখানে চিকিৎসক হিসেবে রোগি দেখেন, সিলেট সিএমএইচ এর স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ মেজর কামরুন নাহার লাইলি, মেডিকেল অফিসার ক্যাপ্টেন জেসমিন আক্তার এবং ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ক্যাপ্টেন ডেবুরা নওশিন। মেডিকেল টিমের সাথে ছিলেন, ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারুক আজিজ।

উক্ত মেডিকেল টিম চলাকালে পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুহুল আমীন, অধ্যক্ষ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম মুজিবুর রহমান, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ,দৈনিক ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম,দৈনিক ইনাতগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, দৈনিক ইনাতগঞ্জ বার্তার বার্তা সম্পাদক দিপু আহমেদ সহ প্রমূখ।