শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ২:১৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৩

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৭৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৩৭৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন করে জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, মুলাদী উপজেলায় ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২ জন, গৌরনদী উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ১ জন, আগৈলঝাড়া উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, নগরীর আমির কুটির এলাকার ০৩ জন, কাশীপুর, বগুড়া রোড, বটতলা প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, সদর উপজেলার রায়পাশা এলাকার ১ জন, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৪ জন, কলেজ এভিনিউ, ধান গবেষনা রোড, নতুন বাজার প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, ব্যাপ্টিস্ট মিশন রোড, সদর রোড, আমির কুটির, রুপাতলি, জিয়া সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ১ জন ব্যাংকার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৭ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।