শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

হিজলায় ১১ যাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলারডুবি: নিখোজ ২

শামীম আহমেদ  বরিশালের হিজলার মেঘনায় ১১ জন যাত্রী সহ যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এত এখন পর্যন্ত ২ যাত্রী নিখোজ রয়েছে। ঘটনাটি ঘটেছে গত রাত বুধবার ৮টার দিকে তলিয়ে যায়।

জানা গেছে উপজেলার হরিনাথপুর ইউনিয়ন থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনার নাছকাঠি নামক স্থানে প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে তলিয়ে যায়।

এসময় যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে ৯ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপর যাত্রী শাহিদা বেগম (৫০) ও শিশু যাত্রী সাইমুন (৪) নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হিজলা নিখোঁজ যাত্রীদের স্বজন,নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে নৌপুলিশের এস আই তাপস ও এএস আই মামুন সহ ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী চালিয়ে দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে।