শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

অসহায় নিলুফাকে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন

নিজস্ব প্রতিবেদক  বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগম। প্রাায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানতে পেরে মাত্র ১২ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক বরিশাল

এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেম। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসা বরিশাল সদর শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন উপস্থিত ছিলেন। প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান।

হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছে না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন।

তার দুই মে ঢাকায় বসবাস করেন তারাও খুব কষ্টে জীবন যাপন করছে বিধায় মায়ের কোন খোঁজ খবর নিচ্ছেনা। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক বরিশাল দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তার খোঁজ খবর নেয় ।