শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:০৯
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বেতাগীতে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ইমামের মৃত্যু

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার বেতাগী উপজেলায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে এক মসজিদের ইমামের (৭০) মৃত‌্যু হ‌য়ে‌ছে। গতকাল বুধবার রাতে জ্বর, সর্দি-কাশি ও শরীরব্যথা নি‌য়ে নিজ বাসায় তি‌নি মারা যান। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গত শুক্রবার থেকে জ্বর, সর্দি-কাশিসহ শরীরব্যথায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার হাসপাতালে তাঁর নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা দেওয়া আগেই গতকাল রাতে তিনি মারা যান।

এদিকে ক‌রোনা উপসর্গ থাকায় ওই ব্যক্তির দাফনকাজে এলাকাবাসী কেউ এগিয়ে আসেননি। পরে আজ বেলা ১১টার দিকে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন ও বেতাগী যুব রেড ক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেং মং জানান, ক‌রোনাভাইরাসের উপসর্গ থাকায় ইতিমধ্যে তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছে। পরিবারের কেউ নমুনা সংগ্রহের সরকারি ফি না দেওয়ায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি। তবে পরে তাঁর স্ত্রীর ক‌রোনার লক্ষণ দেখা দিলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।