শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৩১
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশালে বেঙ্গল বিস্কুট কারখানার শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শিল্পনগরী বিসিকে বেঙ্গল বিস্কুট কারখানার শ্রমিক আব্দুর রাজ্জাক এর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে দাবি করেছে। তবে দাবি মতে আলামত না পাওয়ায় ঘটনাটি রহস্যজনক মনে করছে পুলিশ। তাই প্রাথমিক পর্যায়ে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আলোচনা হলেও পরে আবার ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিহত শ্রমিক আব্দুর রাজ্জাক নগরীর ৩ নাম্বার ওয়ার্ডস্থ পুরানপাড়া তালুকদার বাড়ির বাসিন্দা জলিল তালুকদারের ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে কাউনিয়া বিসিক এলাকায় বেঙ্গল বিস্কুট কারখানায় কর্মরত আব্দুর রাজ্জাক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বলে প্রচার করা হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১২টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে প্রেরণ করেন চিকিৎসক। এ দিকে মৃত্যুর পরপরই বেঙ্গল বিস্কুট কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই লাশ হাসপাতাল থেকে নিয়ে যেতে পরিবার দিয়ে আবেদন করান।

প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই বলে দাবি করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দেয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু পরবর্তীকালে পুলিশ সরেজমিন তদন্তে গিয়ে ময়নাতদন্তের সিদ্ধান্তে ফিরে আসে।

কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, বেঙ্গল বিস্কুট কর্তৃপক্ষ দাবি করছে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আমরা তেমন কিছু পাইনি।

তাই ঘটনাটি অধিকতর তদন্তের স্বার্থে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি আজিমুল।