শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশালে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৪

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬০১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৪২৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফসহ ২ জন, হিজলা উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল নগরীর উত্তর মল্লিক রোড, আমতলা, সদর রোড, চৌমাথা, গোড়াচাঁদ দাস রোড, ভাটিখানা, নবগ্রাম রোড, নতুন বাজার, চকবাজার, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।