সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেক্সরিপোর্ট  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর (৪৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মাঠে পাখি ধরার জন্য অবস্থান করছিলেন জাহাঙ্গীর। এ সময় ভারতের চুরিঅনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে জেরা করেন।

জাহাঙ্গীর বার বার তাদেরকে পাখি শিকারের কথা বললেও বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারি বলে সাব্যস্ত করছিলেন। এ নিয়ে তিনি বিএসএফ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক পেটানোর পর গুলি করে হত্যা করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাদের মতো আমিও বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, সীমান্তে জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে গতকাল শুক্রবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রিয়াজুল (৩২) নামে এক বাংলাদেশি নিহত হন।