শামীম আহমেদ বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৮ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় ভোলা ও ঝালকাঠি ব্যতিত বিভাগের ৪ জেলায় ৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।
পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণকরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবুল কালাম আজদ (৫৭) ও পটুয়াখালী সদরের সেলিনা বেগম (৫৭) এর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৬৮ জনে দাড়িয়েছে। এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২২ হাজার ৫৯৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৯ হাজার ৬৬৮ জনকে, আর এরমধ্যে ১৬ হাজার ৪৯৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ৯২৭ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ৪৮৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরবাহিরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩১৫ জন এবং এরইমধ্যে ৮৮৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ৩৮ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৬৬৩ জন, পটুয়াখালীতে ৪৭১, ভোলায় ৩১৯, পিরোজপুরে ২২৬, বরগুনায় ২৭৮ ও ঝালকাঠিতে ২৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ১ হাজার ৭৯ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৬৮ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৫ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৫ জন, ভোলায় ৪ জন ও বরগুনায় ৪ জন রয়েছেন।