শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কিশোরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি,আটক ২

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জ জেলার ভৈরবে র‌্যাবের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকের পর শুক্রবার রাতে এলাকার পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দু’জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এলাকার বিলগ্রাইন গ্রামের সবুজ মিয়ার ছেলে শাওন (২৬) ও ভৈরব শহরের চণ্ডিবের এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৮)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার জানান, শাওন একজন চিহ্নিত চাঁদাবাজ ও প্রতারক। তার বিরুদ্ধে ঢাকায় দুটি থানায় ৫টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। আটককৃত দু’জনকে শুক্রবার রাতেই ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শনিবার সকালে দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনায় পৌর কাউন্সিলর বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে থানায় শুক্রবার রাতে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।