সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৪৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

করোনায় আক্রান্ত বরিশালের টিভি সাংবাদিক রাহাত খান

শামীম আহমেদ  দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান করোনা আক্রান্ত।

শনিবার (০৪ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

তিনি জানিয়েছেন, সংবাদের এই মানুষটি করোনাযুদ্ধে কখনো পিছপা হননি। সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। রাহাত খান করোনা আক্রান্ত, এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ। সর্বস্তরের মানুষকে সৃষ্টিকর্তার কাছে রাহাত খানের জন্য দোয়া প্রার্থনার জন্য অনুরোধ জানিয়েছেন এসএম জাকির হোসেন।

রাহাত খান জানিয়েছেন, এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।