সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫২৮

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় নতুন করে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, সেবিকা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫২৮।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল রোববার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৬, গলাচিপায় ১০, মির্জাগঞ্জে ৬, কলাপাড়ায় ৫ ও বাউফল উপজেলায় ৪ জন রয়েছেন।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। বাউফলে ৭, দুমকিতে ৩, কলাপাড়ায় ২, সদর উপজেলায় ৪, গলাচিপায় ৩ এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সুমন বালা জানান, জেলায় গতকাল রোববার পর্যন্ত মোট ৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে ৫২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ২০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এ পর্যন্ত ১২৮ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।