বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রাস্ট্রীয় পাট কল বন্ধ করার প্রতিবাদে বরিশালে মানবন্ধন কর্মসূচি পালিত

শামীম আহমেদ  রাস্ট্রীয় পাট কল বন্ধের সিদান্তের প্রতিবাদে ও স্বাস্থ্যখাতে দূর্নীতি, অব্যবস্থাপনা লুটপাঠ বন্ধ করে বিনা মূল্যে করোনা টেস্ট নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (৬ই) জুলাই সকাল ১১টায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ৬কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে ছাত্রমৈত্রী বরিশাল,জেলা ও মহানগর শাখা।

ছাত্রমৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় শ্রমীক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মোঃ জাকির হোসেন,ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ,জেলা সভাপতি মিন্টু দে,মহানগর সদস্য আল সামু রাব্বি প্রমুখ।

এসময় বক্তরা বলেন, রাস্ট্রীয় পাট কল বন্ধ না করে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হোক। অপরদিকে দেশের স্বাস্থ্যখাতে চরম দূর্নীতি,অব্যবস্থাপনা প্রতিরোধ করে বিনা মূল্যে করোনা টেস্ট সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের ছাটাই করে শ্রমীকদের পুনরায় পাট কলে কাজের সুব্যবস্থা করার দাবূ জানান। অন্যতায় এদাবী পুরন করা না হওয়া পর্যন্ত ছাত্রমৈত্রী রাজ পথে আন্দোলন চালিয়ে যাবে।